নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে এক জামায়াত কর্মীসহ ৫৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
