কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৮

আপডেট : ১১ জুন ২০১৬, ১১:২৬
 
কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিধসে অন্তত আটজন শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন। এছাড়া আরো ৩০ জনের মতো নিখোঁজ রয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার বরাত দিয়ে শনিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।
 
প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকরা চোকো প্রদেশে একটি রাস্তা নির্মাণের কাজ করছিল। প্রবল বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার ভূমিধসের ঘটনা ঘটে।
 
উদ্ধারকর্মীরা শুক্রবার সকাল থেকেই উদ্ধার কাজ শুরু করেছে। তারা আটটি মৃতদেহ উদ্ধার করেছে। এখনো ৩০ জন শ্রমিক নিখোঁজ রয়েছে।
 
ভূমিধসের ঘটনায় আটজন নিহতের ঘটনায় টুইটারে শোক প্রকাশ করেছেন কলম্বিয়ান প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়াল সান্তোস।