পটুয়াখালী সদর ও গলাচিপায় ঝড়ে গাছ চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে এক নারী গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের অফিসের হাট এলাকায় কুদ্দুস হাওলাদারের মেয়ে তানজিলা ও গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা সেলিমা বেগম।
স্থানীয়রা জানায়, সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে গাছ ভেঙে ঘরের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দুই নারীর মৃত্যু হয়।
এদিকে, সদর উপজেলার শারিকখালী গ্রাসে বজ্রপাতে সালমা বেগম নামের এক নারী গুরুতর আহত হয়েছেন।
