ইফতারে পেঁয়াজু-বেগুনির পাশাপাশি তৈরি করতে পারেন মজাদার পেঁয়াজ পাকোরা। বানাতে কম সময় লাগে বিধায় এর ঝামেলাও কম। চলুন জেনে নেয়া যাক কিভাবে সহজেই বানিয়ে ফেলবেন পেঁয়াজ পাকোর।
উপকরণ: ১ কাপ পেঁয়াজ মোটা করে কুচি করা, ১ টি ডিম, ১ কাপ বেসন, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ গোল মরিচ গুঁড়ো, ১ চা চামচ বেকিং সোডা, আধা চা চামচ টেস্টিং সল্ট, লবণ স্বাদমতো, চালের গুঁড়ো সামান্য ও তেল ভাজার জন্য।
প্রণালী: তেল বাদে সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে মিশ্রন তৈরি করে নিন। ঘন থকথকে মিশ্রণ তৈরি করুন। একটি প্যানে তেল গরম করে নিয়ে এতে পেঁয়াজের মিশ্রণটি অল্প অল্প করে ছেড়ে বাদামী করে ভাজুন। ভাজা হয়ে গেলে পরিবেশন করুন।
