চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. শাহজামান রবীন (২৮) কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা।
শনিবার সকালে নগরীর বায়েজিদ থানার শীতল ঝর্ণা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিএমপি কমিশনার ইকবাল বাহার সংবাদ সম্মেলনে বলেন, ‘ভিডিও ফুটেজ এবং সব বিষয়ের খুঁটিনাটি বিশ্লেষণ করে রবীনই মূল আসামি হতে পারে বলে ধারণা করছি। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে।’
