টাঙ্গাইলের নাগরপুরে বজ্রপাতে অবসরপ্রাপ্ত এক শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকালের এই ঘটনা ঘটে।
নিহত মো. নজরুল ইসলাম খান (৭৫) ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ছেলে। তার বাড়ি উপজেলার সহবতপুর ইউনিয়নের চেচুয়াজানী গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী সারাংপুর গ্রামে যাওয়ার পথে রাস্তায় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।
সহবতপুর ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ জানান, বজ্রপাতে চেচুয়াজানী গ্রামের নজরুল ইসলাম খান নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
