সৈয়দপুরে ১২টি চোরাই সাইকেলসহ আটক ১

আপডেট : ১১ জুন ২০১৬, ১৪:১৭
 
নীলফামারীর সৈয়দপুরে ১২টি সাইকেলসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে শহরের পাটোয়ারী পাড়া থেকে আটক করা হয়।
 
আটক জিয়ারুল (৩০) সাইকেল চোরের মূল হোতা বলে জানিয়েছে পুলিশ।
 
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাটোয়ারী এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সাইকেল চোরের মূল হোতা জিয়ারুলকে আটক করা হয় এবং ১২টি বাইসাইকেল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে জিয়ারুল তার সিন্ডিকেটের মাধ্যমে এসব চোরাই সাইকেলের ব্যবসা করে আসছিল।
 
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।