রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১১ জুন ২০১৬, ১৪:৩০
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের চালকসহ আহত চারজন উপজেলার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
শনিবার উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের দাথিয়াদিগর মোড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত জহির শেখ (৫৫) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়াদিগর গ্রামের বাসিন্দা।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস চান্দাইকোনা বাজারগামী একটি যাত্রীবাহী অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জহির শেখ (৫৫) নামে এক কৃষক নিহত ও চারজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।