ফেসবুকে ভেরিফায়েড শিশির

আপডেট : ১১ জুন ২০১৬, ১৪:৫৪
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড হয়েছেন সাকিব আল হাসান পত্নী উম্মে আহমেদ শিশির। তিনি সাকিব উম্মে আল হাসান নামে ফেসবুকে ভেরিফায়েড হয়েছেন।
 
তারকাদের মতো ফেসবুক পেজ নয়, বরং ব্যক্তিগত আইডি থেকে ভেরিফায়েড হয়েছেন শিশির। অন্যান্য ফেসবুক আইডি'র মতো তার আইডিও যাচাই-বাছাইয়ের পর এর যথার্থতা নিশ্চিত করে ভেরিফায়েড করা হয়েছে।
 
এখন ফেসবুকে শিশিরের নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে। ফলে সাকিব-পত্নীর ফেসবুক আইডি এখন থেকে থাকবে ফেসবুক কর্তৃপক্ষের নজরদারিতে। এর মধ্য দিয়ে ফেসবুকে শিশির নামের সব ভুয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।
 
শিশিরের ফেসবুক অনুসারীর সংখ্যা এখন ৩ লাখ ৫৫ হাজারেরও বেশি। তার ফেসবুকে যেতে ক্লিক করুন।