গাজীপুরে জেএমবি সদস্যসহ গ্রেফতার ৭৯

আপডেট : ১১ জুন ২০১৬, ১৪:৫০
 
গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে এক জেএমবি সদস্যসহ ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতদের মধ্যে জয়দেবপুর থানায় ৩৭ জন, টঙ্গীতে ২০ জন, শ্রীপুরে সাতজন, কাপাসিয়ায় পাঁচজন, কালীগঞ্জে সাতজন এবং কালিয়াকৈর থেকে তিনজনকে জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে বিভিন্ন মামলার পলাতক, সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন অপরাধী রয়েছে। অভিযানে নম্বরবিহীন ২৬টি মোটরসাইকেল, ৮১ পিস ইয়াবা ও ২০টি বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
 
গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্র গ্রেফতারের খবর নিশ্চিত করে জানায়, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।