পিরোজপুরের জিয়ানগরে হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ১০ মিনিটের ঝড়ে উপজেলার পত্তাশী ইউনিয়নের কালাইয়া গ্রামে গাছ চাপা পড়ে অন্তত ৩০টি কাঁচা পাকা ঘর ভেঙ্গে গেছে।
শতাধিক বাড়ি-ঘর কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। আবার অনেক জায়গায় বিদ্যুতের তারের খুঁটিও ভেঙ্গে পড়েছে। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সমগ্র উপজেলা। এ ছাড়া বিভিন্ন জায়গায় কলাবাগানসহ কৃষির মারাত্মক ক্ষতি হয়েছে বলে পত্তাশী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন। জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
IMG0
অপরদিকে বজ্রপাতে উপজেলার পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের আল আমিন খান (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া জিয়ানগর উপজেলার চাড়াখালী গ্রামের মজনু হাওলাদারের পুত্র আরিফ (১০) আহত হওয়ার খবর পাওয়া গেছে।
