ফেনীর সোনাগাজী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি পাইপ গান, নয়টি কার্তুজ, ছোরা এবং ডাকাতির সময় ব্যবহৃত মুখোশ ও লোহার গ্রিল কাটার একটি মেশিন জব্দ করা হয়।
শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মতিগঞ্জ এলাকার কাশ্মীর বাজার এলাকার ব্রিকফিল্ডের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করে পুলিশ। এরা হলেন, আবদুল কাদের (৩২), আবুল কাশেম (৩৭), দেলোয়ার হোসেন (৩০), মো. সেলিম (৩২), আজিজুল হক (৪০), বাবুল ব্যাপারী (৩২), মো. খোকন (২৭), মো. তালেব (২৮), নুর মোহাম্মদ (২৭), ইকবাল হোসেন (২৮)।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র-ডাকাতি মামলা হয়েছে।
