রাজশাহীতে ১৩ জেএমবি সদস্যসহ ১৫০ জন গ্রেফতার

আপডেট : ১১ জুন ২০১৬, ১৬:৪০
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জেএমবি সদস্যসহ ১৫০ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এর মধ্যে জেলার ৯ থানা পুলিশ ১০১ জনকে এবং মহানগরীর ৪ থানা ও ডিবি পুলিশ ৪৯ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
 
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, নগরীতে গ্রেফতারদের মধ্যে একজন শিবিরের দুর্ধর্ষ ক্যাডার রয়েছে। এ ছাড়া একজন অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিও আছে। বাকিরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং মাদকসেবী। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
অন্যদিকে জেলা পুলিশ সুপার (এসপি) নিশারুল আরিফ জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ জন জেএমবি সদস্য রয়েছে।