পাবনায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ১১ জুন ২০১৬, ১৭:৫৮
পাবনার বেড়া উপজেলার ডাকবাংলো সংলগ্ন হুরাসাগর নদী থেকে শনিবার দুপুরে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
বেড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহমেদ জানান, স্থানীয়রা হুরাসাগর নদীতে একটি মরদেহ ভাসতে দেখে দেখে থানায় খবর দেয়।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।  এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।