অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ছুটির পরেও আন্দোলন অব্যাহত রেখেছে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে একটি মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে’ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা।
রেজাউল হত্যার বিচার দাবিসহ দেশব্যাপী হত্যা বন্ধ করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে সমাবেশে ইংরেজি বিভাগের সভাপতি এ এফ এম মাসউদ আখতার বলেন, অধ্যাপক রেজাউল হত্যার প্রকৃত খুনিদের শাস্তির দাবিতে ঈদের ছুটির পূর্ব পর্যন্ত প্রত্যেক শনিবার কর্মসূচি চলবে।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হাতে খুন হন অধ্যাপক রেজাউল করিম।
