ঝড়ে বিদ্যুতের ৮ খুটি রাস্তায়

আপডেট : ১১ জুন ২০১৬, ১৮:৪০
গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে পল্লী বিদ্যুতের ৮টি খুটি পড়ে গেছে।
 
শনিবার বিকেলে ঝড়ে এই সড়কের শিমুলিয়া নামকস্থানে এ ঘটনা ঘটে। এতে সড়কে দুপাশের যানবাহন চলাচল করতে না পেরে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের জরুরি কর্মী ও থানা পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যান চলাচল স্বাভাবিক হয়।
 
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. হাবিবুর রহমান জানান, বিকেলে ঝড়ে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের শিমুলিয়া নামকস্থানে পল্লী বিদ্যুতের ৮টি খুটি সড়কের উপর পড়ে যায়। এতে দু’পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীদের সাথে নিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
 
কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হযরত আলী জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি।