যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে গর্ভপাতের অধিকারকে অগ্রাধিকার দেয়ার প্রত্যয় ঘোষণা করলেন হিলারি ক্লিনটন। প্লানড প্যারেনহুড আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
হিলারি বলেন, তার প্রেসিডেন্ট নির্বাচনে যেসব মূল ইস্যু থাকবে তার অন্যতম হবে গর্ভপাতের অধিকার। উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনে এখন দৃশ্যত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। ডোনাল্ড ট্রাম্পকে নারী অধিকারের শত্রু হিসেবে আখ্যায়িত করেন।
ট্রাম্পের সমালোচনা করে হিলারি বলেন, ডোনাল্ড ট্রাম্প যখন বলেন আসুন আমরা আমেরিকাকে আবার মহান করে গড়ে তুলি তখন আসলে তিনি আমেরিকাকে আসলে পশ্চাতে নিতে চান। তিনি আমেরিকাকে এমন একটি সময়ে ফিরিয়ে নিতে চান, যখন কিছু মানুষের জন্য সুযোগ ও মর্যাদা ছিল, সবার জন্য নয়। এমন একটা সময় ছিল যখন গর্ভপাত ছিল অবৈধ। নারীদের সামনে তখন বিকল্প কোন সুযোগ ছিল না বললেই চলে। নারী ও বালিকাদের জীবন ছিল সীমিত পর্যায়ে। ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে হিলারি বলেন, সেসব দিন গত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল।
