ময়মনসিংহে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ১২ জুন ২০১৬, ১০:৩৫
 
ময়মনসিংহ নগরীর একটি ড্রেন থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার কর‍া হয়।
 
নগরীর কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, সকালে শহরের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের গেটের পাশের একটি ড্রেনের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
 
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠায় বলে জানান ওসি।