নেত্রকোনায় জামায়াতের সেক্রেটারিসহ আটক ১৫

আপডেট : ১২ জুন ২০১৬, ১০:৪১
সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সাঁড়াশি অভিযানের ২য় দিনে শনিবার নেত্রকোনার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ১৫ জন জামায়াত-শিবির ও বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে। এই নিয়ে গত দুদিনে নেত্রকোনায় গ্রেফতারের সংখ্যা ২৩ জন। এর আগে শুক্রবার ৮ জনকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিন ও রাতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে চালিয়ে পুলিশ নেত্রকোনার কেন্দুয়া থানায় ৪ জন, কলমাকান্দা থানায় ১, দুর্গাপুর থানায় ১, খালিয়াজুরী থানায় ১, মোহনগঞ্জ থানায় ১, মদন থানায় ২, আটপাড়া থানায় ১ জনসহ ১৫ জন জামায়াত-বিএনপি নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
 
আটককৃতরা হলেন- খালিয়াজুরী উপজেলা জামায়াতের সেক্রেটারি গিয়াস উদ্দিন, মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন জামায়েতের সভাপতি ডা. হাদি-উল, জামায়াত কর্মী ওয়াদুদ মিয়া, মোহনহগঞ্জ উপজেলার মাঘান ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি মো. নজরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা বিএনপির নেতা মোস্তফা কামাল, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, খোকন মিয়া, দুর্গাপুর উপজেলা বিএনপির নেতা জুনাইদ মিয়াসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।