লেনোভো ইয়োগা ৯০০ বাজারে

আপডেট : ১২ জুন ২০১৬, ১০:৫৩
দেশের বাজারে এসেছে চীনভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা লেনোভোর ইয়োগা ৯০০ মডেলের ল্যাপটপ।
 
এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটি কিনতে খরচ পড়বে ১ লাখ ২১ হাজার টাকা।
 
আকর্ষণীয় নকশা ও পাতলা গড়নের এ ল্যাপটপে ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই৭ ৬৫০০ইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে কোয়াড এইচডি রেজ্যুলেশনের ১৩ দশমিক ৩ ইঞ্চি টাচ ডিসপ্লে আছে।
 
৪ গিগাবাইট র‍্যামের এ ডিভাইসে ২৫৬ গিগাবাইট এসএসডি হার্ড ডিস্ক আছে। বৈধ উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমসহ এ ল্যাপটপ সোনালি ও রুপালি দুই রঙে বাজারে পাওয়া যাবে।