জঙ্গী ও সন্ত্রাস দমনে সাতক্ষীরায় পুলিশের সাঁড়াশি অভিযানে ৪৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে জামায়াত-শিবিরের তিনজন কর্মী রয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৯ জন, কলারোয় থানা থেকে ৫ জন, তালা থানা ৫ জন, কালিগঞ্জ থানা ৪ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ২ জন এবং পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও (পরিদর্শক) এসআই কুমকুম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
