১০ হাজারে মিলবে সিম্ফনির ফিঙ্গারপ্রিন্ট স্মার্টফোন

আপডেট : ১২ জুন ২০১৬, ১৭:২৭
দেশের বাজারে এইচ ৪০০ মডেলের নতুন স্মার্টফোন এনেছে দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি। দ্বিতীয় প্রজন্মের ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটিযুক্ত এইচ ৪০০ হ্যান্ডসেটটি সিম্ফনির প্রথম ফিঙ্গার প্রিন্ট স্মার্টফোন।
 
ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটি টেকনোলজির মাধ্যমে ক্রেতা তার আঙ্গুল ব্যবহার করে হ্যান্ডসেটটির সিকিউরিটি শতভাগ নিশ্চিত করতে পারবেন। এর ফলে হ্যান্ডসেটের পেছনে থাকা ফিঙ্গার প্রিন্ট সেন্সর টাচ-এ চাপলে দ্রুত ফোন লক-আনলক করা যাবে।
 
এতে আরও আছে ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ২ জিবি র‍্যাম, ১৬ জিবি মেমোরি।
 
এ ছাড়া থাকছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
 
৩২০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি থাকছে এই হ্যান্ডসেটটিতে। ব্যাটারি ফিচারে আছে ব্যাটারি অপটিমাইজেশন ফিচার, যা চালু থাকলে ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে।
 
সম্পূর্ণ নতুন ই-কমার্স সাইট পিকাবুতে এই হ্যান্ডসেটটি প্রি-বুকিং করা যাবে। প্রি-বুকিং দেওয়া ফলে গ্রাহকদের ই-কমার্স প্রতিষ্ঠানটির কাছ থেকে হ্যান্ডসেটটি হস্তান্তরের সময় গিফট হিসেবে দেওয়া হবে একটি কার্ড বোর্ড ভিআর। এই ই-কমার্স সাইট ছাড়া এই হ্যান্ডসেটটি অন্য কোনো ই-কমার্স সাইটে পাওয়া যাবে না।
 
সিম্ফনি এইচ ৪০০-এর দাম রাখা হচ্ছে ৯৯৯০ টাকা। চলতি মাসের ২০ তারিখ থেকে কালো এবং সিলভার-এই দুই রঙে হ্যান্ডসেটটি পিকাবু এবং দেশের বাজারে পাওয়া যাবে।