ভাঙ্গুড়ায় ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট

আপডেট : ১২ জুন ২০১৬, ১২:৩০
 
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে­ মিসমেথুইর গ্রামের গোপেন্দ্রনাথ ভৌমিকের বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার দিবাগত রাত পৌণে ১টায় এ ঘটনা ঘটে। 
 
জানা গেছে, ধারালো অস্ত্র ও একটি পাইপগানসহ ১৪/১৫ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে বাড়ির মালিককে মারপিট করে। এ সময় এক লাখ ২০ হাজার টাকা ও প্রায় ৬ ভরি স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায় ডাকাতরা।
 
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাহিদ রবিবার ঘটনাস্থল পরিদর্শণ করে ডাকাতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।