জামালপুর জেলার ইসলামপুরে শনিবার দিবাগত রাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টা ৫মিনিটে ৫১নম্বর কমিউটার আপ ট্রেনটি দেওয়াগঞ্জ অভিমুখে ছেড়ে যায়। ওই সময় লোকটি ছাদ হতে ট্রেনের হুকের উপর পড়ে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
রবিবার ভোরে দেওয়ানগঞ্জের জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে জামালপুর জেলা মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায় নাই।
