ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার ব্রিগেড কর্মী নিহত

আপডেট : ১২ জুন ২০১৬, ১২:৫৭
 
ঝিনাইদহের কোটচাঁদপুরে ফায়ার ব্রিগেড স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন আলী নামের এক ফায়ার ব্রিগেড কর্মী মারা গেছেন। আজ রবিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিলন আলী কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বুলবুল হকের ছেলে।
 
কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবির চৌধুরি জানান, ফায়ার স্টেশনের টিউবওয়েল বৈদ্যুতিক মোটরের তার জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে যায়। গোসল করার সময় মিলন আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।