স্বরূপকাঠিতে ঝড়ে নদীতে পড়ে মো. দেলোয়ার হোসন নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।
দেলোয়ারের বাড়ি উপজেলার কুনিয়ারী গ্রামে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন তার ছেলে নাঈম ও প্রতিবেশি মিলনকে নিয়ে শনিবার দিবাগত রাতে সন্ধ্যানদীতে মাছ ধরতে যান। রাত আনুমানিক ২ টার আকস্মিক ঝড় শুরু হলে নান্দুহার নামক এলাকায় সন্ধ্যানদীতে তাদের নৌকা ডুবে যায়।
নাইম ও মিলন সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত দেলোয়ারের কোনো সন্ধান পাওয়া যায়নি।
