রায়পুরে বিএনপির নেতাসহ গ্রেফতার ৬

আপডেট : ১২ জুন ২০১৬, ১৫:২৮
 
লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত আমির হোসেন চুট্টু (৪৫) উপজেলার বামনী ইউনিয়নের বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে বিএনপি নেতা ও এক মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সবার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।