নীলফামারী সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে জিআরপি পুলিশ অভিযান চালিয়ে অবৈধ ভাবে নিয়ে আসা ১৬০ প্যাকেট ভারতীয় জিরা উদ্ধার করেছে। রবিবার দুপুরে ঢাকা থেকে ছেঁড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুরে পৌঁছামাত্র অভিযান চালালে উল্লেখিত পরিমাণ জিরা পাওয়া যায়।
সৈয়দপুর রেলওয়ে পুলিশের ইশপই আহসান হাবীবের নেতৃত্বে জিআরপি পুলিশ এই অভিযান পরিচালনা করেন। সৈয়দপুর জিআরপি থানার ওসি লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলসাগর ট্রেনে অভিযান চালিয়ে ওই জিরা উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত জিরার মালিককে না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চোরাকারবারিদের ধরতে জিপই পুলিশ তৎপর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।
