দিনাজপুরের ফুলবাড়িতে রবিবার সকাল ১০টায় ফুলবাড়ি-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপজেলার বারোকোনা নামক স্থানে প্রাইভেট কারের ধাক্কায় প্রদীপ চন্দ্র সরকার (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। নিহত প্রদীপ চন্দ্র সরকার পার্শ্ববর্তী বিরামপুরের দক্ষিণ সাহাবাজপুর গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় প্রদীপ চন্দ্র সরকার নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে ফুলবাড়ি শহরে আসার জন্য বারোকোনা নামক স্থানের মহাসড়কে ওঠা মাত্রই পিছন থেকে প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-ক-১১-২৫১২) ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলী বলেন, দুর্ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল থেকে চালক ও আরোহীরা পালিয়ে যাওয়ায় পরিত্যক্ত অবস্থায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
