দুজনই তাদের সময়ের অন্যতম সেরা। গোলবারের সামনে অতন্দ্র প্রহরী। তাদের উপর ভরসা করতে পারে পুরো দল। ইতালিয়ান গোলরক্ষক জিয়ালুইনজি বুফন আর স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস তাদের দলের জন্য দেয়াল হয়ে দাড়িয়ে থাকেন।
চলতি ইউরো চ্যাম্পিয়নশিপে স্প্যানিশ দলের হয়ে খেলছেন ক্যাসিয়াস। তবে ক্লাব পোর্তোর সঙ্গে ২০১৮ পর্যন্ত চুক্তি শেষ করবেন তিনি। সাম্প্রতিক সময়ে অবসরের কোনো চিন্তাই করছেন না তারকা এ গোলরক্ষক।

অবসরের কথা আসতেই টেনে আনেন ইতালিয়ান গোলরক্ষস বুফনের নাম। বুফন অবসরে গেলেই নিজেরে বুট জোড়া খুলে রাখবেন বলে জানিয়েছেন স্পেন গোলরক্ষক।
বর্তমানে ২৮ বছর বয়সী ক্যাসিয়াস বুফন থেকেও দুই বছরের ছোট। তাই আজ্জুরি তারকাই তার সামনে অনুপ্রেরণা হয়ে আছে।
এক সাক্ষাৎকারে ক্যাসিয়াস জানান, ‘যখন সে (বুফন) অবসর নেবে, তখন আমিও নেব। সে সম্প্রতি নতুন করে তার ক্লাব জুভেন্টাসের সঙ্গে চুক্তি করেছে। আর তার এই ব্যাপারটিই আমাকে আরও অনুপ্রাণিত করছে।’
