চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও গুলিসহ ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৭।
রোববার সন্ধ্যার দিকে চট্টগ্রাম র্যাব-৭ এর একটি দল সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে অস্ত্রসহ এই ডাকাতদের গ্রেফতার করে।
চট্টগ্রাম র্যাব-৭-এর উপপরিচালক মেজর জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াইশ এলাকা একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজি আরোহী ৪ ডাকাত সদস্যের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
