মাদারগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১২ জুন ২০১৬, ২১:২৯
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার বিকালে মোসলেমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লানজু শেখ ওই গ্রামের লালু শেখের ছেলে।
 
এ ঘটনায় লানজুর মা বেদেনা বেগম ও বোন লিখাকে আটক করা হয়েছে।
 
মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহনেওয়াজ বলেন, বাড়ির আঙিনায় পানি জমে থাকা নিয়ে মা ও বোনের সঙ্গে বাকবিতণ্ডা হয় লানজুর। এ নিয়ে বাবা লালু শেখ, মা বেদেনা বেগম ও বোন লিখা পিটিয়ে হত্যা করে তাকে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং মা বেদনা বেগম ও বোন লিখাকে আটক করেছে। ঘটনার পর থেকে লালু শেখ পলাতক রয়েছেন।