টার্গেট কিলিং রুখতে মাগুরায় ডিফেন্স পার্টি গঠন

আপডেট : ১৩ জুন ২০১৬, ০০:৫২
টার্গেট কিলিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে জেলায় প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় ডিফেন্স পার্টি গঠন করা হচ্ছে। কমিটির সদস্যরা লাঠি ও বাঁশি হাতে সংঘবদ্ধভাবে চলাফেরা করবেন। কোন জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠিকে কর্মকাণ্ড করতে দেখলে তারা তাদের প্রতিহত করবে। পুলিশ তাদের সহযোগিতা করবে।
 
পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ গতকাল রবিবার বিকালে মাগুরার সদর উপজেলায় আঠারখাদা ইউনিয়নের গোবিন্দপুর, টেঙ্গারখালী গ্রামবাসীর হাতে বাঁশের লাঠি ও বাঁশি তুলে দিয়ে এ ডিফেন্স পার্টির উদ্বোধন করেন। এ সময় অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাগুরা সদর থানার ওসি আজমল হুদা, আঠারখাদা ইউপি’র চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাস ও স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। মাগুরা জেলা  পুলিশের উদ্যোগে ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, গ্রাম পুলিশ, সামাজিক ও ধর্মীয় নেতা, পুরোহিত, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, নারীসহ সকল শ্রেণীর মানুষকে এ ডিফেন্স পার্টি সদস্য করা হচ্ছে। কমিটির সদস্যরা লাঠি ও বাঁশি হাতে সংঘবদ্ধভাবে চলাফেরা করবেন। কোন জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠীকে কর্মকাণ্ড করতে দেখলে তারা তাদের প্রতিহত করবে। পুলিশ তাদের সহযোগিতা করবে।
 
পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ জানান, টার্গেট কিলিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় ডিফেন্স পার্টি গঠন করা হচ্ছে।