রায়পুরে গাঁজা ও ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৩ জুন ২০১৬, ১৬:৪৫
 
লক্ষ্মীপুরে রায়পুরে ৫’শ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ মাসুদ (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নম্বর চরবগা গ্রামেরর থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
মাসুদ একই এলাকার মৃত লেদু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
 
রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, মাসুদ দীর্ঘদিন ধরে এলাকায় পাইকারি মাদক বিক্রি করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফের মাদক মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হবে।