মৌলভীবাজারে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা মৌলভীবাজার সিভিল সার্জনের ইপিআই ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কানুনগো, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আদিল মোত্তাকিম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী-পরিচালক (ক্লিনিক) এম,এ মন্নান। বক্তব্য রাখেন ডা. বিশ্বজিত্ ভৌমিক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন প্রমুখ।
