চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ হিজবুত তাহরীর নেতা গ্রেফতার

আপডেট : ১৩ জুন ২০১৬, ১২:৩২
হিজবুত তাহরীর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রধান ওমর ফারুককে (৩০) অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত পৌণে একটায় তাকে আটক করা হয়।
 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত পৌণে একটায় ওমর ফারুকের বাড়ি সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, আধাকেজি গান পাউডার ও বিভিন্ন লিফলেট উদ্ধার করে পুলিশ।
 
তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় এর আগে ২০১২ সালেও একটি সন্ত্রাসের মামলা হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম।