খুলনায় জামায়াত নেতাসহ ১২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত খুলনা মহানগরীর আট থানায় ও জেলার নয় থানায় এ অভিযান চালানো হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপত্র সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, খুলনা মহানগরীর আট থানা এলাকায় অভিযান চালিয়ে দুই জামায়াত নেতাসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অপরদিকে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ওয়াস) আব্দুর রশিদ জানান, ২৪ ঘণ্টায় জেলার নয় থানায় ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে । এদের মধ্যে ১৪ জন জামায়াত নেতা।
