রমজান মাস উপলক্ষে বিশেষ এক ক্যাম্পেইন ঘোষণা করেছে আর্থিক সেবাদাতা কোম্পানি মাস্টারকার্ড। এতে রোজার দিনগুলোতে লাইফস্টাইল শপ থেকে কেনাকাটা করলে এবং নির্দিষ্ট কিছু রেস্টুরেন্টে ইফতার বা সেহরি করলে মিলবে বিশেষ ছাড়।
এই ক্যাম্পেইন গোটা রমজান জুড়ে চলবে। গ্রাহকদের নগদ অর্থ পরিবহনের ঝুঁকি এড়িয়ে কার্ডের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেন করার সুযোগ দেওয়ার অংশ হিসেবেই এ ক্যাম্পেইন চালু করেছে মাস্টারকার্ড।
এ ব্যাপারে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, 'পবিত্র রমজান মাসে ইফতারি ও সেহরি খেতে বাইরে যাওয়াটা দিন দিন এ দেশের নগরজীবনে জনপ্রিয় হয়ে উঠেছে। মাস্টারকার্ড মনে করে, ঈদের মৌসুমে শহুরে মানুষজনের মধ্যে যেমন ব্যাপকহারে কেনাকাটার জন্য শীর্ষস্থানীয় আউটলেট তথা দোকানগুলোতে ভিড় করার প্রবণতা বেড়ে যায় তেমনি বাইরে গিয়ে খাওয়া-দাওয়া করার চাহিদাও নতুন মাত্রা পায়। সেটি বিবেচনায় নিয়েই মাস্টকার্ডধারীদের জন্য নতুন অফার চালু করা হয়েছে।'
নতুন অফারের আওতায় ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা মাস্টারকার্ডের যেসব পার্টনার রেস্টুরেন্টগুলোতে ইফতার ও সেহরি খেতে গিয়ে একটি কিনলে একটি ফ্রি পাবেন সেগুলো হচ্ছে অ্যাসকট ঢাকা, এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টস, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, গ্যালেসিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল বেঙ্গল ব্লুবেরি, হোটেল ক্যানারি পার্ক, হোটেল রোজ ভিউ, পিকাসো, সিক্স সিজনস, দ্য ওলিভস, প্লাটিনাম রেসিডেন্স, প্লাটিনাম সুটস, দ্য পেনিনসুলা চিটাগাং, প্লাটিনাম গ্র্যান্ড ও দ্য ওয়ে ঢাকা।
এই ক্যাম্পেইনের আওতায় মাস্টারকার্ডধারীরা বিভিন্ন ধরনের লাইফস্টাইল পণ্যের ১৫০টিরও বেশী নামীদামী আউটলেটে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ও পাবেন। মাস্টারকার্ডের ওইসব পার্টনার আউটলেটগুলো হলো আর্টিস্টি, জেন্টল পার্ক, মেনজ্ ক্লাব, স্টাইলসেল, অহঙ, নাবিলা বুটিকস লিমিটেড, ওয়েস্টউড, গীতাঞ্জলী জুয়েলারি, ফিওরে, ডি’ডামাস, ডেভন ফ্যাশন হাউস, মাহজাবিন, ও কোড, ডোরস, জীনাত, আর্ট ল্যান্ড, অরভিস, বেলমন্ট ফেব্রিকস অ্যান্ড টেইলরস, নেহা জারা ফ্যাশন মল, বাকল আপ, নাইস ম্যান, মাহিন কালেকশন, মতিয়াস, ওজি, পশ এন পিংক, কেজেড, সেলাই ঘর, জারা ফ্যাশন হাউস, অ্যাড্রয়েট কালেকশন ও জেমস ওয়ার্ল্ড।
এছাড়াও মাস্টারকার্ড ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা ইফতার, নৈশভোজ ও সেহরির ক্ষেত্রে অনেকগুলো রেস্টুরেন্টে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। এসব রেস্টুরেন্টগুলো হলো ইমানুয়েল’স ইন, ওয়েল পার্ক রেসিডেন্স, ফারস হোটেল অ্যান্ড রিসোর্টস, এল টোরো, সল্টজ, গার্লিক অ্যান্ড জিঞ্জার, ব্রকোলি গার্ডেন রেস্টুরেন্ট, রয়্যাল ক্যুইজীন, রেড অর্কিড, ভিনি ভিডি ভিসি, অ্যামব্রোশিয়া, মেরিডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফুড কনসার্ন, স্টেক হাউস, ফেয়ারস রেস্টুরেন্ট, পেদা টিং টিং, ফ্লেভারস লিমিটেড, হোটেল ৭১, কড়াই গোশত ও স্ট্রিট ১১।
