ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।নিহত গৃহবধূ রাণীখার গ্রামের সৌদি প্রবাসী ওসমান ভূঁইয়ার স্ত্রী। তিনি কসবা উপজেলার শ্যামবাড়ি গ্রামের মৃত মন মিয়ার মেয়ে।
রবিবার বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের রানীখার গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে পাঁচটার দিকে জেলা সদর হাসপাতালে নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
থানার এসআই আবুল হাশেম বলেন, ‘স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।’
