চান্দিনায় ৩ ডাকাত সদস্য আটক

আপডেট : ১৩ জুন ২০১৬, ১৭:০৮
কুমিল্লার চান্দিনায় আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
 
রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বেলাশহর এলাকার আরএনআর সিএনজি পাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃত হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার আছাদনগর গ্রামের মোতালেব হোসেনের ছেলে জুয়েল (৪২), চৌদ্দগ্রাম উপজেলার বশকরা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মো. মামুন (৩৬), হোমনা উপজেলার দড়িচরা গ্রামের কাঞ্চন মোল্লার ছেলে হানিফ (৩৫)।
 
এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, ৩টি রাম দা উদ্ধার করে পুলিশ।
 
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, সোমবার দুপুরে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।