যশোরের চৌগাছায় ৫ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চৌগাছার বিভিন্ন গ্রাম থেকে এদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- দশপাকিয়া গ্রামের মতিয়ারের ছেলে আমিনুর রহমান, খড়িংচা গ্রামের মৃত নবিছদ্দিনের ছেলে নূর ইসলাম, পাতিবিলা গ্রামের আবু সুফিয়ানের ছেলে হুমায়ূন কবির ও মৃত বদন উদ্দীনের ছেলে মুনতাজ আলী এবং রামকৃঞ্ষ গ্রামের সামসুর রহমানের ছেলে আব্দুল আলিম।
চৌগাছা থানার ডিউটি অফিসার মমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার সন্দেহভাজন আসামি।
