সিংড়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

আপডেট : ১৩ জুন ২০১৬, ১৮:০৭
নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রেজাউল করিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
 
সোমবার দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। রেজাউল বেড়াবাড়ী গ্রামের রহিদুল ইসলামের ছেলে। লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
জানা যায়, উপজেলার বেড়াবাড়ী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সাইফুল ও আনোয়ারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে সাইফুল ও আনোয়ারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় রেজাউল করিম নামে একজন গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।