কাতারে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করে এক ডাচ নারী উল্টো ব্যভিচারের দায়ে শাস্তি পেয়েছেন। ২২ বছর বয়সী ঐ নারীকে ৮ শত ২৪ ডলার জরিমানা করার পর দেশ থেকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছে কাতারের আদালত।
তার আইনজীবী জানান, দোহার একটি হোটেলে তার মক্কেলের পানীয়তে মাদক মেশানো হয়েছিল। অচেনা একটি ফ্ল্যাটে ঘুম ভাঙ্গার পর তিনি বুঝতে পারেন তিনি ধর্ষিত হয়েছেন। অভিযুক্ত ধর্ষণকারী বলেছেন, পরস্পরের সম্মতিতে তারা মিলিত হয়েছিলেন। তাকে বিয়ে বহির্ভূত যৌন মিলনের জন্য ১০০টি বেত্রাঘাত দেয়া হয়েছে। মদ খাওয়ার জন্য তাকে আরো ৪০টি বেত্রাঘাত দেয়া হবে।
গত মার্চে অভিযোগ করার পর থেকে ওই ডাচ নারীকে কাতারে আটক রাখা হয়েছিল। এব্যাপারে তার বাবা-মা গণমাধ্যমের কাছে মুখ খুললে বিষয়টি জানাজানি হয়। সূত্র: বিবিসি
