বগুড়ায় বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ১৩ জুন ২০১৬, ২৩:৩৭
বগুড়ায় বিদেশী বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী খোরশেদ আলমকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ ।  সোমবার রাত সাড়ে ৯ টার দিকে সদরের 
সাবগ্রাম এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত খোরশেদ সদরের সাবগ্রাম ইউনিয়নের ছতিয়ানতরা গ্রামের ইয়াদ আলরি ছেলে ।
বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোসাদ্দেক হোসেন খোরশেদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেফতার করা হয়েছে । এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত খোরশেদের বিরুদ্ধে হত্যামামলাসহ একাধিক অভিযোগ  রয়েছে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।