নেত্রকোনায় বাল্যবিয়ে রোধে কিশোর ও কিশোরীদের শপথ

আপডেট : ১৪ জুন ২০১৬, ০৪:২৮
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের দড়িজাগি গ্রামে ব্র্যাকের সহায়তায় অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত কিশোর-কিশোরীরা বাল্যবিবাহ প্রতিরোধে নেত্রকোনা জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার জয়দেব চৌধুরীর উপস্থিতিতে শপথ গ্রহণ করে।
 
এর আগে অনুষ্ঠানে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠকে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মাত্ মোস্তারী কাদেরী এবং ব্র্যাকের জেলা প্রতিনিধি প্রবাল সাহা।
 

নেত্রকোনা ব্র্যাকের সহায়তায় গ্রামের কিশোর এবং কিশোরীদের বয়স উল্লেখ করে তথ্যকার্ড প্রদান করা হয়। কোন পিতা-মাতা বা অভিভাবক যদি ছেলে-মেয়ের বাল্যবিবাহ দিতে উদ্যোগী হন তাহলে তারা যেন তাত্ক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে পারে সেজন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসির মোবাইল নম্বর তথ্যকার্ডের পিছনে লিখে দেয়। ওই গ্রামের ২৪ জন কিশোর-কিশোরীকে এ তথ্যকার্ড প্রদান করা হয়।