ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার গরিবুল্লাহ বাংলা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড বলে জানা গেছে।
মঙ্গলবার সাড়ে নয়টার দিকে উপজেলার বিন্যাকুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় চারটি মামলা রয়েছে।
