সারাদেশে সাঁড়াশি অভিযানের চতুর্থদিনে ৭ জঙ্গিসহ ৫০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সদর দফতর সূত্রে এই খবর জানা গেছে। সোমবার ভোর থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সারাদেশে ১১৯ জঙ্গিসহ ৮৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
