বরিশালের মুলাদী উপজেলায় পুলিশের এক উপ-পরিদর্শককে কুপিয়ে জখম করার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক মিরাজুল ইসলাম (২৬) বড়লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ বলছে, ‘সোমবার রাতে মাদকাসক্ত মিরাজুল টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যার চেষ্টা করছে এমন খবর পেয়ে সফিপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক শহিদুল ওই গ্রামে যান। এ সময় তাকে বাধা দিলে তিনি পুলিশের উপর ক্ষিপ্ত হন। এবং বঁটি দিয়ে কুপিয়ে তিনি শহিদুলের দুই হাত জখম করেন। রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এ ঘটনায় মামলা হবে।
