হ্যাকারের কবলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট

আপডেট : ১৪ জুন ২০১৬, ১২:২৯
 
হ্যাকারের কবলে পড়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট। তবে কর্মকর্তারা বলছেন, শুধু কমিশনের হোমপেজ হ্যাকড হয়েছে। বাংলা ও ইংরেজি ভার্সনের জন্য আলাদা ইউআরএলএ’র ওয়েসাইটের অন্যান্য পেজ দেখা যাচ্ছে।
 
মঙ্গলবার সকালে ইসির ওয়েবসাইটে (www.ecs.gov.bd) প্রবেশ করলে হোম পেইজে দেখা যায়, কালো প্রচ্ছদপটে লেখা ‘কসোভো লিবারেশন আর্মি’ নামের হ্যাকার গ্রুপদের বার্তা- ‘hacked by nofawkX-al’। ইসির ওয়েবসাইটের ওপরে বসিয়ে দেয়া ছিল কসভো লিবারেশন আর্মির প্রতীক।
 
নির্বাচন কমিশনের হোম পেইজ দখল করে সেখানে ইউটিউবের লিংকের মাধ্যমে কসভো লিবারেশন আর্মির অন্যতম প্রতিষ্ঠাতা আদেম জাশারির সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তও দেখানো হচ্ছে। ওয়েবসাইটের নিচের অংশ কসভো লিবারেশন আর্মির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে একটি ইমেইল ঠিকানাও দেওয়া হয়েছে। কিন্তু কিস কারণে বাংলাদেশের নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাক করা হলো- তা জানানো হয়নি।
 
নির্বাচন কমিশনের আইটি শাখার সহকারী প্রোগ্রামার আবু নাসের মো. মানছুর হেল্লাল বলেন, সকালে আমাদের নজরে এসেছে। আমাদের কর্মকর্তারা কাজ করছেন। পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে বিষয়টি অবহিত করা হয়েছে।
 
এর আগেও চলতি বছরের মে ও জুন মাসে দুই দফা হ্যাকারদের কবলে পড়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইট।