পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার দাবিতে নাসিরনগর থানা পুলিশ, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদেরের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, পুলিশ পরির্দশক (তদন্ত) মো. শওকত হোসেন, প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, এস আই মহিউদ্দিন সুমন ও এস আই সাধন কান্তি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা মাহমুদা খানম মিতু হত্যায় জড়িতদের গ্রেফতার করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
